রোগ কখন আসে কেউ জানে না, কিন্তু চিকিৎসা পাওয়ার অধিকার সবার।
আজও বরগুনা ০১ এর অসংখ্য পরিবার বাধ্য হয় রোগী নিয়ে দূরের শহরে ছুটছে শুধু ন্যূনতম চিকিৎসা সেবার অভাবে।
আমাদের লক্ষ্য স্পষ্ট ,মানুষ যেন চিকিৎসার জন্য ঢাকা না ছুটে, বরং বরগুনাতেই পায় নিরাপদ, সময়মতো ও মানসম্মত সেবা।
হাসপাতালে গেলেই মানুষ শুনতে পায়—শয্যা নেই, ডাক্তার নেই, টেস্ট হয় না, ওষুধ নেই।
এই সংকট সবচেয়ে বেশি বিপদে ফেলে গর্ভবতী মা, অসুস্থ শিশু এবং দুর্ঘটনার শিকার মানুষদের।
চিকিৎসার অভাবে একটি জীবন ঝুঁকিতে পড়া মানে পুরো পরিবার অনিশ্চয়তায় পড়ে যাওয়া।
এই বাস্তবতা বদলানোই আজ সবচেয়ে বড় প্রয়োজন।
আমরা বিশ্বাস করি—চিকিৎসা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার।
তাই আমাদের পরিকল্পনা বাস্তবভিত্তিক ও সময়োপযোগী।
বরগুনা ০১ এর সরকারি হাসপাতালগুলোকে আধুনিকীকরণ, শয্যা সংখ্যা বৃদ্ধি এবং জরুরি সেবা শক্তিশালী করাই আমাদের অগ্রাধিকার।
