নদী পারের মানুষ বছরের পর বছর নদীভাঙন ও বন্যার সঙ্গে লড়াই করে বেঁচে আছে। এই বাস্তবতা হৃদয় দিয়ে অনুধাবন করে, চরবাসীর পাশে দাঁড়িয়েছেন মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। মানুষের নিরাপত্তা, বসতভিটা রক্ষা এবং টেকসই উন্নয়ন এই তিনটি লক্ষ্যকে সামনে রেখে তিনি কাজ করে যাচ্ছেন।
স্থায়ী নদী সুরক্ষা ব্যবস্থা
নদীর স্বাভাবিক গতিপথ ও স্রোত বিশ্লেষণ করে নির্মাণ করা হবে টেকসই বাঁধ ও রিভেটমেন্ট। আধুনিক geo-bag বাঁধ এবং প্রয়োজনীয় স্লুইস গেট স্থাপন করা হবে, যাতে অতিরিক্ত পানির চাপেও এলাকা নিরাপদ থাকে।
জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণ
পুরনো খাল ও ড্রেন পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা হবে। চর এলাকায় নতুন করে পরিকল্পিত ড্রেনেজ সিস্টেম চালু করে হঠাৎ প্লাবনের ঝুঁকি কমানো হবে।
আগাম সতর্কতা ও দুর্যোগ ব্যবস্থাপনা
গঠন করা হবে ২৪ ঘণ্টার Flood Early Warning Cell। পানি বৃদ্ধি, আবহাওয়া ও স্রোতের তথ্য বিশ্লেষণ করে SMS, মাইকিং ও ইউনিয়ন পর্যায়ের ঘোষণার মাধ্যমে মানুষকে আগেভাগেই সতর্ক করা হবে।
উদ্ধার ও নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ
প্রতিটি ইউনিয়নে থাকবে প্রশিক্ষিত Rescue Team, নৌকা, লাইফ জ্যাকেট ও মেডিকেল সাপোর্ট। চর এলাকায় উঁচু প্লিন্থে নির্মাণ করা হবে আধুনিক Community Flood Shelter—যেখানে বিশুদ্ধ পানি, খাবার, টয়লেট ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে।
নিরাপদ চর, সম্মানজনক জীবন এই অঙ্গীকার
মাহমুদুল হোসাইন অলিউল্লাহর বিশ্বাস নদী শান্ত থাকলে মানুষের জীবনও শান্ত থাকে। বরগুনা ০১ এর প্রতিটি চরবাসী যেন নিরাপদে ঘরবাড়িতে থাকতে পারে, সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে এই লক্ষ্যেই তার রাজনীতি ও উন্নয়ন ভাবনা।
